শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সারের আনুমানিক সিজারমূল্য ৫ লাখ ১ হাজার ৮১০ টাকা।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে সার পাচার রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, বাইশফাঁড়ী, চাকঢালা ও রেজুপাড়া সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।

৩৪ বিজিবির অধীন বিভিন্ন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থেকে পরিচালিত অভিযানে সীমান্তের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে মজুত ও পরিবহনের সময় এসব সার জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দ করা সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ সরকারি নিয়ন্ত্রিত সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার না হয়, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, **“সার দেশের কৃষি উৎপাদনের জন্য একটি অত্যাবশ্যকীয় উপকরণ। এর অবৈধ পাচার দেশের কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।”**

তিনি বলেন, **“সারসহ সব ধরনের সরকারি নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ পাচার রোধে বিজিবি সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”**

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার আইনানুগ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *