শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক

‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামায় নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ‘তারেক রহমান যেন এমন কোনো পথে পা না বাড়ান, যাতে আরেকটি শেখ হাসিনার সৃষ্টি হয়।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণের সেবা করা ও আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু বিগত সরকার দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করে বাহিনীটিকে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এমন কোনো পথে পা না বাড়ান, যাতে আরেকটি শেখ হাসিনার সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘এক মা দুই সন্তান জন্ম দিলেন, এর মধ্যে একজন বৈধ হলে আরেকজন কীভাবে অবৈধ হয়?’ তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ ভোটে জয় পাওয়ার পরও সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করছে। কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে তেল, বিদ্যুৎ ও সারের সংকট বেড়েছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দেশে কোনো ঘাটতি নেই বলে দাবি করলেও মাঠপর্যায়ে কৃষকেরা সার পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংকটে জনজীবন বিপর্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

দলের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।

এ ছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় উলামায়ে কেরাম সমাবেশে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *