শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সওজের উদ্যোগে নতুন রঙে নানিয়ারচর সেতু লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক কাউখালীতে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে ফলদ ব্যবসায়ী সমিতির সংবর্ধনা মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। এ দাবিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর মওকুফের প্রস্তাব করা হলেও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের একই সুবিধার আওতায় রাখা হয়নি। সংগঠনটির দাবি, এতে একই অঞ্চলের নাগরিকদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে।

পিসিএনপির নেতারা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে শিক্ষা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিভিন্ন সুবিধার ক্ষেত্রেও বাঙালিরা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন।

স্মারকলিপিতে বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিও জানানো হয়। সংগঠনটির দাবি, ২০১৯ সালের ডিসেম্বর থেকে তিন পার্বত্য জেলার বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

পিসিএনপির পক্ষ থেকে বলা হয়, বাজারফান্ড এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর বড় একটি অংশ বাঙালি এবং ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় দ্রুত ঋণ কার্যক্রম চালু করা প্রয়োজন।

সংগঠনটির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সব জনগোষ্ঠীর সমঅধিকার ও ন্যায়সংগত সুযোগ নিশ্চিত করা জরুরি। এ জন্য বাঙালিদের আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় ব্যাংক ঋণ কার্যক্রম দ্রুত চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

স্মারকলিপি দেওয়ার সময় পিসিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক নুরুল আবসারসহ জেলা ও পৌরসভা শাখার নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *