বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

রামু প্রতিনিধি।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু প্রেসক্লাবের সভাপতি এম আবদুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, রামু উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বশর বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামু শাখার আহ্বায়ক আহসানুল জোবায়েরসহ অন্যরা।

বক্তারা বলেন, রামুর সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করা এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, মানুষের অধিকার রক্ষা ও দেশ গঠনে গণমাধ্যমের কার্যকর ভূমিকা রয়েছে। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে নয়, নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা রামু উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়মিতভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, সত্যনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদিকতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কেটে রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া সৌদি আরব থেকে মুঠোফোনে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান এবং কার্যনির্বাহী সদস্য কপিল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *