বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলীতে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা ফুটবল দলের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেজর হাফিজ আহমেদ বলেন, পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নেও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। যুবসমাজকে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ করতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ যুবকদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্রীড়া সামগ্রীর মধ্যে উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ফুটবল, বুট, গোলকিপারের গ্লাভস, জার্সিসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *