
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাঘাইছড়ি পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি আফরোজা আক্তার ডেইজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশান ফানান্না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।