বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপির নেতৃত্বে মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দলের তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ও দলের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বিডিআর মাঠে গোমতি ইউনিয়ন বিএনপির আয়োজনে ওয়ার্ড পর্যায়ের নবগঠিত কমিটিগুলোর পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

গোমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল ফজল ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও জয়নাল আবেদীন খোন্দকার।

সভায় বক্তব্য দেন গোমতি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) মো. মোরশেদ আলম, গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মুনাফ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, তৃণমূল পর্যায়ই যেকোনো রাজনৈতিক সংগঠনের মূল চালিকাশক্তি। নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটিগুলো মানবিক বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি গোমতি ইউনিয়নের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বিএনপির কমিটিতে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা সালিশ-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তির স্থান হবে না। দলের কোনো নেতাকর্মীর এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।

গোমতি ইউনিয়নের নবগঠিত বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিচিতি সভাটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *