বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা

Reporter Name

মো. শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বলী বাজারে আগুন লাগার খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা স্থানীয় বাসিন্দা, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন।

বিজিবির সদস্যরা আগুনের বিস্তার ঠেকাতে এবং পাশের দোকান ও স্থাপনা রক্ষায় কাজ করেন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম, আর্টিলারি এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আগুনের বিস্তার ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও জনগণের সঙ্গে সমন্বয় করে জননিরাপত্তায় সহায়তা করে আসছে ৩৮ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *