বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম খাগড়াছড়ি।।
রাতভর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর উপজেলার নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে সদর ক্যান্টনমেন্টসংলগ্ন ইসলামপুর এলাকায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর ক্যান্টনমেন্ট সংলগ্ন ২ নম্বর গেট (কিচেন ব্রিজ) এলাকায় ১৪০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার ও ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসির নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার রিপন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে খাবার তুলে দেন।

স্থানীয়রা জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কয়েকটি বসতবাড়িতে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *