রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন

Reporter Name

মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় ১৬৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। কর্মসূচিতে রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন মো. নূর-এ রেজওয়ান তৌফিক রেজভী।

মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসির নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।

কর্মসূচিতে চিকিৎসাসেবা নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *