রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০ তরুণের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষ হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) গোমতী বি.কে. উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।

মাসব্যাপী প্রশিক্ষণে আধুনিক ফুটবল কৌশল, বল নিয়ন্ত্রণ, পাসিং, শুটিং ও খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া ২০ খেলোয়াড়ের হাতে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক সুলতান ভূঁইয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *