শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত পানছড়িতে স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন ৩৮ জন পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত

গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে চক্ষু রোগে আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে ১০০ জন রোগীকে নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের আগামী ৩ অক্টোবর ২০২৬ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে।
এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরাও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। এতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত তরুণীদের স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে উপকৃত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *