শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণিল আয়োজনে মহালছড়ি সম্প্রীতি কাপের ফাইনাল অনুষ্ঠিত থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে বিএনপির সহায়তা লক্ষ্মীছড়িতে মধু পূর্ণিমার অনুষ্ঠান পরিদর্শনে জোন কমান্ডার রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন ঝোপঝাড়ে আচ্ছাদিত লামা-চকরিয়া সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা উদ্বেগ রামগড়ে অসমাপ্ত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খন্তাকাটা কেএফসি টেকসই অর্থনীতির জন্য নারীর ক্ষমতায়ন ও সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম আবশ্যক: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা গঠিত গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ- ওয়াদুদ ভূইঁয়া রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের তিন মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার আলীকদম ইউনিয়নের আলীর বাজার ও নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম। আলীকদম থানার মোবাইল-৬১ ও পেট্রোল-৬১ দলের পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে আলীকদম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীর বাজার এলাকায় আলীর গুহা সংলগ্ন একটি ব্রিজের নিচে অভিযান চালানো হয়। পরে নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় নুরুচ্ছফার দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাইফুল (১৮), আব্দুস ছামাদ (৩৬), মোহাম্মদ ইলিয়াছ বাবু (২১) ও ইয়াছিন (২৪)কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে তাঁদের দণ্ড দেওয়া হয়। সাইফুল ও আব্দুস ছামাদকে তিন মাস করে, ইলিয়াছ বাবুকে এক বছর এবং ইয়াছিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, মাদকবিরোধী অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সহযোগিতা করেছে। ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তিনি জানান, আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশি নিরাপত্তায় তাঁদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আলীকদমে মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও আইনগত অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *