শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দুর্গম পাহাড়ে শিক্ষার আলো, পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগ বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয় লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়ি পানছড়ির সীমান্তে ৩২ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ফেরাতে ৮৭০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পিডিবির বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা দীঘিনালায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দিল আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশন বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ আদালত প্রাঙ্গণে দালাল-প্রতারকদের বিরুদ্ধে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড পাহাড়ে সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের আয়োজনে এবং গুইমারা উপজেলা প্রশাসন ও তথ্য অফিস, রামগড়ের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

সভায় ইউএনও মিসকাতুল তামান্না বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের তথ্য জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে প্রত্যন্ত ও পাহাড়ি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করা সম্ভব।

সভায় রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এতে বক্তব্য দেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বাবলু আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, জনসচেতনতা সৃষ্টি, সরকারি সেবার তথ্য প্রচার এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *