
স্টাফ রিপোর্টার।।
‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাগুলোর পুনর্চিন্তা’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবীণদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা, চিকিৎসাসেবায় অগ্রাধিকার এবং খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পৃথক কেবিন বরাদ্দের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলা শহরের হাসপাতাল সড়কে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন এবং পরে সংক্ষিপ্ত র্যালি বের করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি সাধন কুমার চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা। সাধারণ সম্পাদক সিদ্ধেশ্