শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড পাহাড়ে সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত বাঘাইছড়িতে ৩ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাঙ্গুনিয়ায় চুলার আগুনে বসতঘরের দুই কক্ষ পুড়ে ছাই দুর্গাপূজায় বাঘাইহাট ৫৪ বিজিবির ৩০ হাজার টাকা অনুদান মহালছড়িতে সারিবদ্ধ কাঠবোঝাই ট্রাক, দুর্ভোগে চালক-শ্রমিক প্রশিক্ষিত যুবসমাজ দেশের সম্পদ: বান্দরবান রিজিয়ন কমান্ডার পানছড়িতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলনের পদত্যাগ রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে তিন মাস মেয়াদি ‘ড্রাইভিং উইথ অটো মেকানিক্স’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিএমইটির অধীনে পরিচালিত নিয়মিত কোর্স এবং ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আরিফুর রহমান সোহেল।

এ সময় প্রশিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ড্রাইভিং ও অটো মেকানিক্স বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বাড়ানো এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *