শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড পাহাড়ে সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত বাঘাইছড়িতে ৩ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাঙ্গুনিয়ায় চুলার আগুনে বসতঘরের দুই কক্ষ পুড়ে ছাই দুর্গাপূজায় বাঘাইহাট ৫৪ বিজিবির ৩০ হাজার টাকা অনুদান মহালছড়িতে সারিবদ্ধ কাঠবোঝাই ট্রাক, দুর্ভোগে চালক-শ্রমিক প্রশিক্ষিত যুবসমাজ দেশের সম্পদ: বান্দরবান রিজিয়ন কমান্ডার পানছড়িতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলনের পদত্যাগ রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুর্গাপূজায় বাঘাইহাট ৫৪ বিজিবির ৩০ হাজার টাকা অনুদান

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এলাকার তিনটি মন্দিরে আর্থিক অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী নিজ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন।

অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো—মাচালং শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম, বাঘাইহাট কৃষ্ণ মন্দির ও করেঙ্গাতলী শ্রী শ্রী হরি মন্দির। প্রতিটি মন্দিরের পূজা উদযাপন কমিটিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা দেওয়া হয়।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণ ও সামাজিক-ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই এ সহযোগিতা করা হয়েছে।

অনুদান প্রদানকালে বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্দিরের পরিচালনা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সহযোগিতার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *