শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড পাহাড়ে সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত বাঘাইছড়িতে ৩ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাঙ্গুনিয়ায় চুলার আগুনে বসতঘরের দুই কক্ষ পুড়ে ছাই দুর্গাপূজায় বাঘাইহাট ৫৪ বিজিবির ৩০ হাজার টাকা অনুদান মহালছড়িতে সারিবদ্ধ কাঠবোঝাই ট্রাক, দুর্ভোগে চালক-শ্রমিক প্রশিক্ষিত যুবসমাজ দেশের সম্পদ: বান্দরবান রিজিয়ন কমান্ডার পানছড়িতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলনের পদত্যাগ রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ছোট মেরুং উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন, এম এ আফসার ও অ্যাডভোকেট মালেক মিন্টুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন।

সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষিসেবা ও সহায়তা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সেবাও এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৪ এপ্রিল ২০২৬ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে দেশের ১১টি উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে এ কার্ড দেওয়ার কথা জানানো হয়েছিল।

মেরুং ইউনিয়নের ২ হাজার ৩০৫ কৃষক পরিবারের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে কৃষকদের সরকারি কৃষিসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *