শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড পাহাড়ে সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত বাঘাইছড়িতে ৩ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার খাগড়াছড়িতে তিন মাসের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাঙ্গুনিয়ায় চুলার আগুনে বসতঘরের দুই কক্ষ পুড়ে ছাই দুর্গাপূজায় বাঘাইহাট ৫৪ বিজিবির ৩০ হাজার টাকা অনুদান মহালছড়িতে সারিবদ্ধ কাঠবোঝাই ট্রাক, দুর্ভোগে চালক-শ্রমিক প্রশিক্ষিত যুবসমাজ দেশের সম্পদ: বান্দরবান রিজিয়ন কমান্ডার পানছড়িতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলনের পদত্যাগ রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ গুইমারায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনুতোষ চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, ইউআরসি কর্মকর্তা মো. নুরুল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা ববলী খীসা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি মো. হাসানুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। প্রবীণদের সম্মান, প্রয়োজনীয় সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘায়ু মানুষের জন্য প্রবীণবান্ধব সামাজিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *