রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়িতে ভদন্ত সুমনা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে প্রস্তুতি সভা অবঃ শিক্ষক কারী সিরাজের আর্থিক সহায়তার আবেদন রাজস্থলীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইফা’র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে লোকালয়ে আসা মেছোবিড়াল উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন তিন শতাধিক মানুষ মহালছড়িতে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি দীঘিনালায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কবাখালী ছাত্র একাদশ চ্যাম্পিয়ন ঈদগাঁওয়ে ইউনিটি কেয়ার হোমস পিএলসির উদ্বোধন নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ রাজস্থলীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দুর্গম পাহাড়ে শিক্ষার আলো, পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগ বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয় লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়ি পানছড়ির সীমান্তে ৩২ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয়

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩টায় ঐতিহ্যবাহী উগলছড়ি স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় উগলছড়ি তরুণ সংঘ এ প্রাণবন্ত ম্যাচের আয়োজন করে।

উত্তেজনাপূর্ণ এ খেলায় স্বাগতিক উগলছড়ি তরুণ সংঘের মুখোমুখি হয় চট্টগ্রাম থেকে আগত শক্তিশালী দল হাটহাজারী ফুটবল একাডেমি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে হাটহাজারী ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় উগলছড়ি তরুণ সংঘ।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আবদুল মান্নান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ কপিল উদ্দিন এবং ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

এসময় উদ্যোক্তারা জানান, এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক পুরো ম্যাচটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *