রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়িতে ভদন্ত সুমনা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে প্রস্তুতি সভা অবঃ শিক্ষক কারী সিরাজের আর্থিক সহায়তার আবেদন রাজস্থলীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইফা’র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে লোকালয়ে আসা মেছোবিড়াল উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন তিন শতাধিক মানুষ মহালছড়িতে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি দীঘিনালায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কবাখালী ছাত্র একাদশ চ্যাম্পিয়ন ঈদগাঁওয়ে ইউনিটি কেয়ার হোমস পিএলসির উদ্বোধন নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ রাজস্থলীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দুর্গম পাহাড়ে শিক্ষার আলো, পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগ বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয় লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়ি পানছড়ির সীমান্তে ৩২ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

খাগড়াছড়ি পানছড়ির সীমান্তে ৩২ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দুর্গম সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় বিভিন্ন ধরনের মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ১ অক্টোবর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬২/২৬-এস-এর নিকটবর্তী এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের সম্ভাব্য তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম-এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

টহল দল মনোরমের টিলা টিওবি থেকে আনুমানিক দেড় কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার ২৬২/২৬-এস-এর বরাবর প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জানমারাটিলা ডাউন এলাকায় পৌঁছালে চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ২ অক্টোবর ২০২৬ রাত ১টা ৪৫ মিনিটে টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশি করে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ধরনের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় ‘মনো’ ব্র্যান্ডের ৪৭ কার্টন (৪৭০ প্যাকেট) সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে বিদেশি পিস্তলের সিজার মূল্য ১ লাখ টাকা, গুলির ১ হাজার টাকা, ভারতীয় মদের ৪৬ হাজার ৫০০ টাকা, গাঁজার ১৫ হাজার ৫০ টাকা এবং ভারতীয় সিগারেটের ৯৮ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।

বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করে আসছেন।

জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *