শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দুর্গম পাহাড়ে শিক্ষার আলো, পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগ বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয় লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়ি পানছড়ির সীমান্তে ৩২ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ফেরাতে ৮৭০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পিডিবির বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা দীঘিনালায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দিল আস-সাদাকা দ্বীনি ফাউন্ডেশন বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ আদালত প্রাঙ্গণে দালাল-প্রতারকদের বিরুদ্ধে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা দীঘিনালায় ২ হাজার ৩০৫ কৃষক পেলেন কৃষক কার্ড পাহাড়ে সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা পানছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় তিন গুণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলীতে গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, আগস্টে যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সাতজন, সেখানে সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে উপজেলায় ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর আগের মাস আগস্টে শনাক্ত হয়েছিলেন সাতজন। এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ১৩ জন বেড়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের অধিকাংশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান বলেন, গত কয়েক মাস ধরে দেশের অন্যান্য এলাকার মতো রাজস্থলীতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘর ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *