শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমির শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় একাডেমির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হেরা ইসলামি একাডেমির সভাপতি মাওলানা ইদ্রিস। এতে একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গজল, হাদিস ও কেরাত পরিবেশন করে। পরে বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা ইলিয়াস শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন। এ সময় ২৬ জন শিক্ষার্থী কুরআনের সবক গ্রহণ করে।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাচান জামিল, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল আফসার মোনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাকিব, মো. মুন্না আজিজ এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাসস্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, রসিকনগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল কাদের, হাসিনসনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরমান হোসাইন, বোয়ালখালী বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. শামিম আহমেদ এবং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ উপস্থিত ছিলেন।

আল হেরা ইসলামি একাডেমি সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

অনুষ্ঠানে বক্তারা একাডেমির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলের রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁদের মতে, একাডেমিতে যাতায়াতের কাঁচা রাস্তাটি বর্ষাকালে পানি ও কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়।

ব্যবসায়ী ও সমাজসেবক মো. মুন্না আজিজ বলেন, একাডেমিটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় ভূমিকা রাখছে। তবে যাতায়াতের রাস্তার দুরবস্থার কারণে বিশেষ করে বৃষ্টির সময় ছোট শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এক শিক্ষার্থীর অভিভাবক মোছা. আমেনা বেগমও রাস্তাটির সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বৃষ্টির সময় পানি ও কাদার কারণে সন্তানদের নিয়ে একাডেমিতে যাতায়াতে সমস্যায় পড়তে হয়।

অনুষ্ঠানে বক্তারা একাডেমির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চলাচলের রাস্তাটি সংস্কারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *