রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা: প্রধান আসামি গ্রেফতার বৃষ্টিতে ভিজে খাতা-কলম, অবহেলায় ধুঁকছে কুরাং পাড়া প্রাথমিক বিদ্যালয় বিলাইছড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত লংগদু জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত সাজেকে মুমূর্ষু তরুণীকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিল বিজিবি পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি
Notice :

নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষে ডেস্কটপ ও আসবাব বিতরণ করলেন সদস্য ধনেশ্বর ত্রিপুরা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করা হয়।

বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী সোহেল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক লাইফশ্রী ত্রিপুরা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গভীর ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, “আমাদের শৈশবে আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা ছিল সীমিত। আজকের শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসরুম, আধুনিক পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুবিধা পাচ্ছে—এটি সময়ের এক বড় অর্জন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তারা আরও বলেন, “যেকোনো প্রত্যন্ত এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে স্থানীয় শিক্ষিত মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ। এই বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, এটি একটি আলোকিত সমাজ গঠনের কেন্দ্র।”

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। প্রকৃত শিক্ষা হলো চিন্তা-চেতনার বিকাশ, নৈতিকতা অর্জন এবং সমাজের জন্য নিজেকে প্রস্তুত করা। সুশিক্ষিত মানুষই পরিবার ও সমাজের জন্য সম্পদে পরিণত হয় এবং একটি স্বয়ংসম্পূর্ণ, মানবিক ও উন্নত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে।”

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ধনেশ্বর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। উপস্থিত অভিভাবক ও অতিথিরা মন্তব্য করেন, এ আয়োজন নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা ও আশার আলো হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *