
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত বিদ্যালয়টিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারির মাধ্যমে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচিব মোঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পভুক্ত রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের উন্মুক্ত লটারির মাধ্যমে ২০২৬ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরীক্ষায় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমাসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় লটারির মাধ্যমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় তিনটি শ্রেণীর মধ্যে তৃতীয় শ্রেণীতে ৩৫ জন, ষষ্ঠ শ্রেণীতে ৯২ জন এবং নবম শ্রেণীতে ২২ জন শিক্ষার্থী আবেদন করে। পরবর্তীতে ভর্তি আবেদনের প্রেক্ষিতে তৃতীয় শ্রেণীতে ২৫ জন ষষ্ঠ শ্রেণীতে ২৫ জন এবং নবম শ্রেণীতে ২৪ জন উন্মুক্ত লটারির মাধ্যমে উত্তীর্ণ হয়।