শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পরিদর্শনে রাঙামাটির পুলিশ সুপার

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম রাজস্থলী উপজেলার রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি থানাদ্বয়ে পৌঁছালে সংশ্লিষ্ট থানার ওসিদ্বয় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, শৃঙ্খলা ও কল্যাণ বিষয়ক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি থানা ব্যবস্থাপনা আরও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া থানায় রক্ষিত রেজিস্টার পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পুলিশ সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ডিএসবি (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন চৌধুরী, রাজস্থলী থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন, চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদসহ দায়িত্বশীল কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *