রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

মাটিরাঙ্গায় দারুন্নাজাত মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

​খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম।

​প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ,

​মাটিরাঙ্গা ৪নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওয়ালি উল্লাহ, ​মাটিরাঙ্গা ইসলামী এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান, ​মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য আব্দুর রশিদ, ​মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলা উদ্দিন হেলাল, ​ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। ​সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ (ব্যাগ) ও ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা।

​প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদুল ইসলাম নৈতিক ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সন্তানদের শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের সুউচ্চ নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যারা ধর্মীয় শিক্ষার সাথে জড়িত, তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তিগত শিক্ষা না থাকলে তারা সমাজের বোঝা হয়ে দাঁড়াবে।” এ সময় তিনি সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

​উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *