সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় এ্যাড. দীপেন দেওয়ান : জয়ী হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে  বিলাইছড়ি  উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে  বিলাইছড়ি  বাজার থেকে এই গনসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।
পরে উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এর পরে ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি মূখ পাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আরও বিকালে  পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ  লিফলেট বিতরণ এবং  হাজাছড়িতে পথসভায়  করেন।  পথসভায়  উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.মো.মাসুম, সহ সাধারণ সম্পাদক এ্যাড. উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদসহ  বিএনপির জেলা উপজেলার  বিভিন্ন অংগ-সহযোগী স্ংগঠনের নেতৃবৃন্দ।
 পথ সভায়  দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নসহ সকলের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।  তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী সোনার  বাংলাদেশ গড়ে তোলা। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে  সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *