শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা

দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সম্মাননা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

“শিক্ষার আলোয় এগিয়ে চলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা–২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি ও বেসরকারি চাকরিজীবী (অবসরপ্রাপ্ত ও কর্মরত), উচ্চশিক্ষা সম্পন্ন প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র ত্রিপুরা, আহ্বায়ক, সম্মাননা ও সংবর্ধনা আয়োজক কমিটি এবং কার্বারী, ৪ মাইল যৌথ খামার।

প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ই একটি সমাজকে এগিয়ে নেয়। প্রাথমিক শিক্ষার ভিত মজবুত না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

গেস্ট অব অনার জয়া ত্রিপুরা বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজন প্রমাণ করে—শিক্ষা প্রতিষ্ঠান শুধু পড়াশোনার জায়গা নয়, এটি মানুষের মূল্যবোধ ও নেতৃত্ব গড়ে তোলে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা প্রদান করা হয় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রাম কৃষ্ণ ত্রিপুরা, অজিন্দ্র কুমার ত্রিপুরা, সাবেক সহকারী শিক্ষক অলিন্দ্র ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক দ্বিজ মালা ত্রিপুরা এবং বর্তমান প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা-কে।

এছাড়াও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সম্মাননা পান—অত্র বিদ্যালয়ের প্রথম বিএ পাশ করা প্রাক্তন শিক্ষার্থী পরেন্দ্র লাল ত্রিপুরা, জনপ্রতিনিধি সমাপন ত্রিপুরা, প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন ব্যক্তি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, মাস্টার্স সম্পন্ন প্রিয় জ্যোতি ত্রিপুরা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রথম নারী মাস্টার্স ডিগ্রিধারী নূপুরিকা ত্রিপুরা এবং প্রথম সংবাদকর্মী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহযোগী সদস্য দহেন বিকাশ ত্রিপুরা।

সমাজে শান্তি, ঐক্য ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়—ইউপি সদস্য সমাপন ত্রিপুরা, নির্মল ত্রিপুরা, ৪ মাইল যৌথ খামারের কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, তৈবাকলাই পাড়ার কার্বারী বিনয় ভূষন ত্রিপুরা, ৫ মাইল কালাপানিছড়ার কার্বারী বরেন্দ্র লাল ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, ৫ মাইল যৌথ খামারের কার্বারী সুবল ময় ত্রিপুরা, ৬ মাইল নতুন পাড়ার কার্বারী স্বপন কুমার ত্রিপুরা, ৭ মাইল যৌথ খামারের কার্বারী অরুন বিকাশ ত্রিপুরা এবং প্রাক্তন ইউপি সদস্য জমেন্দ্র লাল ত্রিপুরা।

ধর্মীয় ও সাংস্কৃতিক সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান তৈবাকলাই পাড়ার বর্ণ সিংহ ত্রিপুরা।
পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়—সার্জেন্ট (অব.) নিহার বিন্দু ত্রিপুরা, কর্পোরাল (অব.) চন্দ্র শেখর ত্রিপুরা, হরিপদ ত্রিপুরা, এএসআই চন্দ্র জয় ত্রিপুরা, বাংলাদেশ পুলিশ (এপিবিএন) নায়েক তপেন্দ্র লাল ত্রিপুরা, বন্দরকর্মী সন্তোষ কুমার ত্রিপুরা, আনসার সদস্য খলেন বিকাশ ত্রিপুরা, খতেন কুমার ত্রিপুরা, ক্রাফট ইন্সট্রাক্টর বিজয় ত্রিপুরা, এনজিও কর্মী সঞ্জয় ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত গুণীজনদের।

এছাড়া গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য—
প্রিয় জ্যোতি ত্রিপুরা (মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়), রিমন ত্রিপুরা (মাস্টার্স), ডেনি বিকাশ ত্রিপুরা, শাবনূর ত্রিপুরা, ধনপতি ত্রিপুরা, খলেন জ্যোতি ত্রিপুরা, অপুময় ত্রিপুরা, সুজন মালা ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পুরো আয়োজনটি বাস্তবায়ন করে দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *