সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

লক্ষীছড়িতে বিএনপির নির্বাচনী পথসভা, বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলায় বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষীছড়ি উপজেলা টিএন্ডটি মাঠে আয়োজিত এ নির্বাচনী পথসভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন নতুন সদস্যরা।

দলীয় সূত্রে জানা যায়, লক্ষীছড়ি ২নং দুল্যাতলী ইউনিয়নের সদস্য উচাইপ্রু মারমার নেতৃত্বে মারমা ও চাকমা সম্প্রদায়ের প্রায় ১৫০ জন, আলমগীর হোসেনের নেতৃত্বে ৫০ জন এবং পারভীন আক্তারের নেতৃত্বে আরও ৫০ জন বিএনপিতে যোগ দেন।

নির্বাচনী পথসভায় লক্ষীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সভাপতি মো. ফোরকান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সাবেক ছাত্রদল সভাপতি মো. কামাল হোসেন, লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, দেবরানী চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে লক্ষীছড়ি উপজেলায় সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় উন্নয়নে কাজ করা হবে।

এদিন লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া, মগাছড়ি, মানিকছড়ি, রাঙ্গাপানি ও তিনট্যহরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পৃথক পৃথক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *