বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

বরকলের পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটির বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ভুষনছড়া ও এরাবুনিয়া বাজারে ১২ বিজিবি ছোট হরিনা জোন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) এক জনসচেতনতা মূলক সভার আয়োজন করেছে।

ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুজব, বিভ্রান্তি ও সহিংসতা এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া মাদকদ্রব্যের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে বিজিবিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়ী সম্প্রদায়ের মধ্যে মিলেমিশে থাকার পরামর্শ দেওয়া হয়। সভায় চাঁদাবাজি, নারী ও শিশু পাচার প্রতিরোধ, এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *