মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

বিলাইছড়িতে বিএনপির কাদেরের চমক; কাদার উপরে শক্ত মাটি বসিয়ে করলেন মানুষ যাতায়াতের ব্যবস্থা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বাজার হাসপাতাল ঘাটের রাস্তাটি প্রতিবছর কাপ্তাই হ্রদের পানি কমলে পলি/কাদা পড়ে পরিত্যক্ত হয়ে থাকে। যা মানুষ চলাচলে চরম অসুবিধা হয়। এইসময়ে  প্রতিদিন বাজারে আসা-যাওয়া লোকজন কাদার উপর দিয়ে হাটতে হয়। বিকল্প তেমন সুবিধা রাস্তা না থাকায় সেটি একমাত্র ভরসা। তাই প্রতিদিন মালামাল ক্রয়-বিক্রয় ও আসা যাওয়া নিয়ে চরম দূর্ভোগে পড়ে পথচারীরা। পানি শুকালে কাপ্তাই – রাঙ্গামাটি থেকে আসে এমন নৌকা ও লঞ্চগুলো এই ঘাট দিয়ে উঠা- নামা করে। কাদা থাকায় সবচেয়ে বিপদে পড়ে চাকরিজীবিরা।এছাড়া রাস্তাটি হাসপাতালের কাছে হওয়ায় রোগী নিয়ে উঠানামা করাও বেশ অসুবিধা।

এ অবস্থা দেখে বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি মোঃ কাদের জানান, ১০০ মিটারের মতো রাস্তা। মানুষজন বাজার উঠতে খুবই অসুবিধায় পড়ে। পানি শুকিয়ে গেলে বিকল্প রাস্তা বলতে নেই। কাদার উপর দিয়ে  হেটে এসে কোথায় হাত, পা ধুঁইবে সেই ব্যবস্থাও নেই। এজন্য আমিসহ  কয়েকজন নিয়ে কাদা বা পলির উপরে শক্ত মাটি ভরাট করে এর উপরে গাছ দিয়ে চলাচলের উপযোগী বা সুবিধা করছি। এটা করতে কয়েকদিন সময় লেগেছে। এতে তিনি চমক দেখালেন, কাদা/ পলির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। এতে অবশ্যই সদর ইউনিয়ন পরিষদ, বাজার ফান্ড এবং বাজার সমবায় সমিতি, বিএনপির মানিক চাকমা, ব্যবসায়ী রঞ্জিত দোকানদার, মনি ও বাবুলাল মেম্বারের  সহযোগিতা রয়েছে।

তাছাড়া কাদের জানান, বিলাইছড়ি বাসী বিএনপির এ্যাড. দীপেন দেওয়ানকে  বিপুল ভোটে জয়ী করেছে। তিনি নির্দেশ দিয়েছেন সবসময় জনগণের পাশে থাকার জন্য। তার নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সবসময় জনগণের পাশে থাকবে। যার প্রমাণ এটি। এই ঘাট বা রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এবং মালামাল নিয়ে আসা হয়।

এছাড়াও রাঙ্গামাটির লঞ্চ চালক মো.শহীদ জানান,আগামী মঙ্গলবার হতে লঞ্চ ঐ ঘাটে প্রতিদিন আসবে  এবং রাঙ্গামাটি ফিরবে। স্থানীয় পথচারীরা জানান, এটা বিলাইছড়ি আপামর সাধারণের জন্য খুবই উপকার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *