শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্রে নতুন সহকারী পরিচালক নিয়োগ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

আল-জামিয়্যা আল-ইসলামিয়া, চট্টগ্রাম পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্রে মাদ্রাসার সহকারী পরিচালক হিসেবে মাওলানা ফরদিউল আলমকে নিয়োগ প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত ২২ জানুয়ারি পরিচালনা পরিষদের সভায় ইসলামী শিক্ষাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মাদ্রাসার পূর্ববর্তী দায়িত্বশীল মাওলানা হোসাইন আহমেদেসাদক দায়িত্ব পালন করছিলেন।

মাদ্রাসার গঠনতন্ত্র অনুযায়ী নতুন সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নবনিযুক্ত সহকারী পরিচালকের নিয়োগ সংক্রান্ত দাপ্তরিক কাগজপত্র বান্দরবান জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারী দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাওলানা মজিয়ানুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, কাশমেস ওদাগরসহ বিভিন্ন স্থানীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে বান্দরবানের ধর্মপ্রেমী জনসাধারণের উদ্যোগে এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হযরত ইউনুছ আব্দুল জাব্বার (রহ:)। বর্তমানে এই মাদ্রাসায় ৪০০-র বেশি আবাসিক ও অনাবাসিক ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। মাদ্রাসাটি বাংলাদেশ কওমি মাদরাসা বোর্ড (বফোকুলমাদার্সি) এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *