শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

লামায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মামলায় জরিমানা ও কারাদণ্ড

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযানটি পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। অভিযান সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় এ কার্যক্রম পরিচালিত হয়।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙের ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ছয়জন আসামির মধ্যে পাঁচজনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে একজন আসামিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বোরহান উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া এবং নিরাপদ খাদ্য পরিদর্শক। এ সময় থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *