শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

পার্বত্য জেলা পরিষদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা জয়সিন্ধু চাকমার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা থেকে জেলা পরিষদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন জয়সিন্ধু চাকমা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিলাইছড়ি বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের কাছে তার রাজনৈতিক পরিচয় ও অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জয়সিন্ধু চাকমা জানান, তিনি গাছকাটা ছড়া দোজরীপাড়া, কুতুবদিয়া মৌজা, ৩ নম্বর ওয়ার্ড, বিলাইছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রদলের সহ-সভাপতি, ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত তৃণমূল দলের সভাপতি, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক এবং ২০১৮ সাল থেকে অদ্যাবধি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জয়সিন্ধু চাকমা তার বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে রাঙ্গামাটি ও বিলাইছড়ি উপজেলায় বিএনপির ভোটে এগিয়ে থাকার কথাও তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিগগিরই জেলা পরিষদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে তিনি জানতে পেরেছেন। সে প্রেক্ষিতে বিলাইছড়ি উপজেলার জনগণ ও দলীয় নেতাকর্মীদের একটি অংশ তাকে জেলা পরিষদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই উপজেলা থেকে চাকমা সম্প্রদায়ের কাউকে আগে জেলা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি—এ বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান।

বিলাইছড়ি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জয়সিন্ধু চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *