রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত রাহমত ছালাম

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা–এর গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাহমত ছালাম। তিনি বর্তমানে কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা–এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাস্থ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়–এর ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী ও সহকারী রেজিস্ট্রার মো. হাসানুজ্জামানের স্বাক্ষরিত পত্রে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। গত ২২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই পত্রে বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে একজন তরুণ ব্যারিস্টার মনোনয়নের কথাও উল্লেখ রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হাইকোর্টের ওই আইনজীবী বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। অন্যদিকে, আলমাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী মনোনয়নসংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নবমনোনীত সভাপতিও সংশ্লিষ্ট পত্র হাতে পেয়েছেন বলে জানান।

জানা গেছে, রাহমত ছালাম ২০২২ সালের ২১ আগস্ট থেকে কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গাজীপুরের চান্দরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। পাশাপাশি তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালন এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি প্রায় পাঁচ বছর কক্সবাজার লাবনী পয়েন্টে অবস্থিত আলিফ–লাম–মিম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় ও সামাজিক উন্নয়নে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় বিষয়ে একাধিক কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *