সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

রাজস্থলীতে ৩৭৮৪ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৭৮৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নে ১ হাজার ২৪৪ জন, ২নং গাইন্দ্যা ইউনিয়নে ১ হাজার ২৫০ জন এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ১ হাজার ৩০০ জনসহ মোট ৩ হাজার ৭৮৪ জন গরিব ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

চাল বিতরণকালে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোফরান, ট্যাগ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *