মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

উখিয়ায় সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

এম. এ. রহমান, উখিয়া

উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে উপজেলা সাধারণ সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় উখিয়ার কাশ্মীরি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কামরুন নেছা তানিয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার আজাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। কক্সবাজার জেলা সাংবাদিক সংস্থার সভাপতি খুরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, জাসাস উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক জুলফিকার আলী ভুট্রো, উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, রত্নাপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আলম, শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসান, আমারদেশ পত্রিকার সম্পাদক ইব্রাহিম মোস্তফা, জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার সহসভাপতি সিরাজুল কবির বুলবুল, বিশিষ্ট কণ্ঠ শিল্পী এস.এম. জসিম এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিক হলেন সমাজ ও রাষ্ট্রের দর্পণ। এই পেশায় সততা, নীতি-নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, “শুধু কার্ড ঝুলিয়ে সাংবাদিক হওয়া যায় না; সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কাজ করাই প্রকৃত সাংবাদিকতার পরিচয়।”

বক্তারা সংগঠন কখনো চাঁদা নিয়ে সদস্যপদ দেয় না এবং চাঁদা নির্ভর কোনো সাংবাদিকতাকেও সমর্থন করে না। সাংবাদিকদের সবসময় পেশাগত সততা বজায় রেখে সমাজের দর্পণ হিসেবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *