মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বাঘাইছড়িতে এতিমখানায় আর্থিক সহায়তা দিল ২৭ বিজিবি মারিশ্যা জোন

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

শনিবার (১৫ মার্চ ২০২৬) সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোনের অধীন চারটি এতিমখানার প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— দারুসসুন্নাহ তাহ্‌ফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা, হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) শিশু সদন (এতিমখানা), বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং সিঙ্গিনালা ইমাম হোসাইন (রা.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) সূত্রে জানা যায়, এতিম শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে মারিশ্যা জোন নিয়মিত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *