সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

মানিকছড়ি–লক্ষ্মীছড়ি–সিন্দুকছড়ি সড়ক ১৮ ফুট প্রশস্ত করার দাবি এলাকাবাসীর

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি–লক্ষ্মীছড়ি এবং লক্ষ্মীছড়ি–সিন্দুকছড়ি সড়ক ১৮ ফুট প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সড়কটি প্রশস্ত ও উন্নয়ন করা হলে লক্ষ্মীছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি–লক্ষ্মীছড়ি সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার এবং লক্ষ্মীছড়ি–সিন্দুকছড়ি সড়কের দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। বর্তমানে সড়ক দুটি প্রায় ১২ ফুট প্রশস্ত, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি এলাকাবাসীর। সরু সড়ক এবং অধিক সংখ্যক বাঁকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে মানিকছড়ি–লক্ষ্মীছড়ি অংশে প্রায় ১১৫টি বাঁক রয়েছে, যার মধ্যে ৮০টির বেশি বাঁককে ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়রা উল্লেখ করেন।

এ অবস্থায় বড় যানবাহন চলাচল করতে না পারায় লক্ষ্মীছড়ি উপজেলা থেকে খাগড়াছড়ি, চট্টগ্রাম কিংবা ঢাকাগামী যাতায়াত বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে এখানকার মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা।

লক্ষ্মীছড়ি উপজেলায় আম্রপালী আম, কলা, হলুদ, আদা এবং পাহাড়ি ঝাড়ুর ফুলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয়। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব পণ্য সীমিত পরিসরে বাজারজাত করা সম্ভব হচ্ছে বলে জানান স্থানীয়রা। তাদের মতে, সড়কটি প্রশস্ত করা হলে কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সহজে পরিবহন করা যাবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

এছাড়া স্থানীয়দের মতে, সড়কটি উন্নয়ন করা হলে লক্ষ্মীছড়ি–বর্মাছড়ি–কাউখালী হয়ে রাঙ্গামাটির সঙ্গে বিকল্প যোগাযোগ পথ গড়ে উঠতে পারে। এতে রাঙ্গামাটি থেকে ঢাকাগামী যাত্রীদের জন্যও যাতায়াত সহজ হবে।

লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা বলেন, সড়কটি সরু হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারে না। তাই দ্রুত সড়কটি প্রশস্ত করা প্রয়োজন।

লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষ্মীছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ফোরকান হাওলাদার বলেন, লক্ষ্মীছড়ি বাজারকে কেন্দ্র করে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে, তবে সেগুলো অধিকাংশই ছোট যানবাহন। সড়কটি প্রশস্ত করা হলে বড় গাড়ি চলাচল শুরু হবে এবং ব্যবসায়ীরা সহজে পণ্য পরিবহন করতে পারবেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ বলেন, উপজেলার প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এটি উন্নত করা গেলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ অবস্থায় মানিকছড়ি–লক্ষ্মীছড়ি–সিন্দুকছড়ি সড়কটি ১৮ ফুট প্রশস্ত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *