November 9, 2026, 4:12 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

কাপ্তাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মো: জাকির হোসেন, অগ্রাধিকার দিতে চান শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মো: জাকির হোসেন। দীর্ঘ  রাজনৈতিক এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন করতে চান। তাঁর পরিকল্পনায় রয়েছে শিক্ষার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠা। মো: জাকির হোসেন কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার মৃত: পাখি মিয়ার সন্তান।  তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের  আহবায়ক।  রাজনৈতিক জীবনের শুরু প্রসঙ্গে জাকির হোসেন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবরাজনীতির মাধ্যমে ২০০৪ সালে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি সাবেক উপজেলা যুব দলের সদস্য। তিনি দীর্ঘদিন কাপ্তাই  ইউনিয়ন বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা বিএনপির সহ-সেচ্ছাবিষয়ক সম্পাদক হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। পাশাপাশি ঐতিহাসিক জিয়া স্মৃতি সংসদ সদস্য  হিসেবেও দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার বিষয়ে মো:  জাকির হোসেন বলেন, “এলাকাবাসীর আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কারণেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের সেবা করার সুযোগ আরও বাড়বে। আমি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে থেকে তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানার চেষ্টা করেছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে সাধারণ মানুষের নাগালের মধ্যে ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের অংশগ্রহণে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করা ও ঝরে পড়া রোধে  এবং খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। জাকির হোসেন বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। নির্বাচিত হলে প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা জোরদার করে যুবকদের মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। তিনি আরো বলেন, গ্রাম আদালতক সক্রিয় করার উদ্যোগ নেবেন, যাতে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার পেতে পারেন। তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করাও তাঁর পরিকল্পনার অংশ। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন প্রত্যাশা করে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, তিনি জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের দুঃসময়সহ বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে মনোনীত করবে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা