রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা

কাপ্তাইয়ে ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কাপ্তাই প্রতিনিধি।।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান রাঙামাটির কাপ্তাই উপজেলা ভূমি অফিস ও ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেছেন।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রথমে কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয়ে যান।

পরিদর্শনকালে তিনি ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হেডম্যান, কারবারি এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। নামজারি প্রক্রিয়ায় জটিলতা, স্থানীয় পর্যায়ে ভূমি কর আদায় এবং জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৌজাভিত্তিক হেডম্যান কার্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং হেডম্যান ও কারবারিদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ওয়াগ্গা টি-এস্টেটের পরিচালক খোরশেদ আলম কাদেরী, ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা এবং স্থানীয় কারবারি অজিত কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *