মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির, ৭০০ মানুষের সেবা গ্রহণ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সাতটি গ্রামের প্রায় ৭০০ অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ম্রাছাঅং চাক কারবারী আদিবাসী পাড়ার কমিউনিটি সেন্টারে এ শিবিরের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল ও বান্দরবান জেলা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে শিবিরটি পরিচালিত হয়।

শিবিরটির উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. অংচালু। এতে চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. আফরিন সুলতানা, ডা. সাইমুম নাহার, ডা. মোহাম্মদ নঈম উদ্দিন ও ডা. রুবিসহ একদল চক্ষু বিশেষজ্ঞ।

শিবিরে আগত রোগীদের চোখ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।

আয়োজকরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যায় ভোগা মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর এবং দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আরও বেশি উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *