রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা: বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে লামার রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত

বৈসাবির আমেজে মুখর খাগড়াছড়ি: সাংগ্রাই উৎসবে প্রাণ ফিরে পেল মারমা সংস্কৃতি

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিক আয়োজন। উৎসবকে ঘিরে পুরো খাগড়াছড়ি জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

“সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী ‘দঃ’ ও আলারী খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী।

মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ‘দঃ’ খেলা, গিলা খেলা ও আলারীসহ বিভিন্ন ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলায় অংশ নেন তরুণ-তরুণীরা। পাশাপাশি পানি খেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো এলাকা উৎসবের রঙে রাঙিয়ে ওঠে।

উদ্বোধনী পর্বে মারমা তরুণীদের নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্যবাহী পোশাক, সুর ও ছন্দে ফুটে ওঠে মারমা জনগোষ্ঠীর স্বতন্ত্র সংস্কৃতি।

এদিকে বৈসাবিকে ঘিরে পার্বত্য অঞ্চলে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজু, একই দিনে ত্রিপুরাদের বৈসু এবং বাংলা নববর্ষের দিন থেকে মারমাদের তিনদিনব্যাপী সাংগ্রাই উৎসবের মূল পর্ব শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *