বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত থাকায় পরিবেশ ও স্থানীয় জনজীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালনা করে আসছে।

স্থানীয়দের অভিযোগ, ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় কাটা, কাঠ পোড়ানো এবং ইটভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

সূত্র অনুযায়ী, লামা উপজেলার ফাইতং ইউনিয়নে সরকারি অনুমোদন ছাড়াই প্রায় ৩০টি ইটভাটা গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। পরিবেশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে গত এক বছরে প্রায় ২ কোটি টাকা জরিমানা, ৮৫টি মামলা এবং ৭টি ইটভাটা উচ্ছেদের তথ্য পাওয়া গেছে। তবে এসব উদ্যোগের পরও অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে স্থানীয়দের দাবি।

এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালনার সময় একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছে। এক ঘটনায় অভিযানিক দলের যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। পরে পরিস্থিতি বিবেচনায় অভিযান স্থগিত করা হয় বলে জানা গেছে।

সরেজমিনে স্থানীয় কয়েকটি ওয়ার্ডে দেখা গেছে, একাধিক ইটভাটা ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির কাছাকাছি স্থাপিত হয়েছে। এতে কৃষিজমির উর্বরতা কমে যাওয়া, ফসল উৎপাদন হ্রাস এবং জীববৈচিত্র‍্যরে ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে স্থানীয়রা জানান।

এছাড়া ভারী যানবাহনের চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, অবৈধ ইটভাটা বন্ধে আরও কঠোর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনার আহ্বানও জানিয়েছেন তারা।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চলছে। পরিবেশ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *