
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই শ্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। খাগড়াছড়ি জেলা পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি জেলা ক্রিড়া অফিসার হারুন অর রশীদ, খাগড়াছড়ি জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী, প্রমূখ।
আগামী ২ মে বিকাল ৩টা সিলেট জেলা স্টেডিয়াম থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে ভার্চুয়ালি খাগড়াছড়ি স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়ে যাবে।
১২ থেকে ১৪ বছর বালক বালিকা ইভেন্টে খাগড়াছড়িতে ১০ টি দল ৮ টি ইভেন্টে অংশগ্রহণ করবে। অনলাইনে রেজিস্ট্রেশন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে notunkurisports.gov.bd এই লিংকে।