সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি।।
সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার মোট দুইটি পরীক্ষা কেন্দ্রে এ বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৮১১ জন। এর মধ্যে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৫৭ জন, তবে প্রথম দিনে ৩ জন অনুপস্থিত ছিল। এই কেন্দ্রে মোট ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অন্যদিকে, মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪৫৪ জন এবং এখানেও ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নিপুল বিকাশ খীসা বলেন,পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে, সার্বিক পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুমন চাকমা বলেন,পরীক্ষা শুরুর আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্ভব হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক।

মহালছড়ি কেন্দ্র-১ এর হল সুপার ও খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দত্ত চাকমা জানান,প্রতিটি কক্ষে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই, আমরা দায়িত্বশীলভাবে পরীক্ষা পরিচালনা করছি।

মাইসছড়ি কেন্দ্র-২ এর ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন,
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখেছি সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মির্জা জহির আহম্মেদ বলেন,পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা দ্বারা প্রতিটি রুম পর্যবেক্ষণ সহ ভ্রাম্যমাণ টিম সক্রিয় রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *