রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়ন লক্ষ্য করে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র উপজেলার কৃষিখাতের সামগ্রিক চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুজ্জামান বলেন, কৃষিখাতকে সরকার অগ্রাধিকার দিয়ে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাণিজ্যিক কৃষির ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করেন।

কংগ্রেসে পার্টনার প্রকল্পের আওতায় প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক-কৃষাণী অংশ নেন। উন্মুক্ত আলোচনায় তারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া কৃষকদের যেকোনো সমস্যা জানাতে আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব সম্পর্কেও তিনি আলোকপাত করেন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *