
দেবদত্ত মুৎসুদ্দী রাঙ্গামাটি:
রাঙ্গামাটিতে ছাত্রদল জেলা নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটি জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা-কাঠালতলী আশপাশে আশপাশে এলাকায় ১৪৪ধারা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
সোমবার (৪ মে) বিকালে ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্রদল সুত্রে জানাযায়, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। এর পরদিন রোববার (৩মে) সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরিস্থিতির অবনতি রোধে জেলা ম্যাজিস্ট্রেট বনরূপা-কাঠালতলী আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।
এবিষয়ে, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মাইকিং করে ১৪৪ ধারার বিষয়টি সবাইকে জানানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তবে কোনো ধরনের গ্রুপিং নেই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ঘটনায় দুইজন আহত হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।