রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিজয় মিছিলে যোগ দিতে যাওয়ার পথে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (০৪ঠা মে ২০২৬ ইং) বাঘাইছড়ি উপজেলায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

জানা যায়, সোমবার দুপুরে রাঙামাটি শহরের দলীয় কার্যালয়ের সামনে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ অবস্থায় বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়ীবহর নতুন কমিটির সমর্থনে স্লোগান দিতে দিতে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় পদবঞ্চিতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পদবঞ্চিতরা গাড়ীবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে বাঘাইছড়ি উপজেলার কয়েকজন নেতা আহত হন।

এর আগে, গত শনিবার (০২রা মে ২০২৬ ইং) কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে রবিবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *